গল টেস্টের শেষ বিকেলে নাটকীয় উত্তেজনার পর নিষ্পত্তি হলো ড্রয়ে। ম্যাচের শেষ বিকেলে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুললে দুই দল ম্যাচ ড্র মেনে নেয়। ২৯৬ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের চেপে ধরলেও জয় ছিনিয়ে আনতে পারেনি বাংলাদেশ।শেষ ইনিংসে শ্রীলঙ্কার দুই ব্যাটারকে দ্রুত ফিরিয়ে দিয়ে দারুণ শুরু এনে দেন টাইগার বোলাররা। চা-বিরতির আগে স্বাগতিকদের স্কোর ছিল ২ উইকেটে ৩৪ রান। বিরতির পরও চাপ বাড়িয়ে রাখেন বাংলাদেশি স্পিনাররা, বিশেষ করে বামহাতি স্পিনার তাইজুল ইসলাম ছিলেন দুর্দান্ত।তাইজুল তার ঘূর্ণিতে বোল্ড করেন অভিজ্ঞ ম্যাথিউস এবং চান্দিমালকে। শ্রীলঙ্কা পড়ে যায় চাপে। তবে পরে কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার দায়িত্বশীল ব্যাটিংয়ে লঙ্কানরা গড়ে তোলে প্রতিরোধ। তাদের জুটির সামনে আর কোনো সাফল্য পায়নি টাইগাররা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৭২ রানে খেলা শেষ হয় এবং ড্র মেনে নেয় উভয় দল।বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন তাইজুল ইসলাম, আর একটি উইকেট পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ে করে বিশাল ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কাও পিছিয়ে থাকেনি—তারা করে ৪৮৫ রান, ফলে টাইগাররা এগিয়ে থাকে মাত্র ১০ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে আলো ছড়ান স্পিনার নাঈম হাসান, ইনিংসে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার রানের গতি কমিয়ে দেন।এই টেস্ট ছিল দুই ম্যাচের সিরিজের প্রথমটি। সফরে বাংলাদেশ দলের সামনে রয়েছে আরও একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোতে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান Read more

১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

গাজায় ট্যাংক বিস্ফোরিত হয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত
গাজায় ট্যাংক বিস্ফোরিত হয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় ট্যাংক বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। Read more

স্কচটেপ দিবস আজ
স্কচটেপ দিবস আজ

সেলোটেপ যা আমাদের কাছে যা স্কচটেপ নামেই অধিক পরিচিত। আজ ২৭ মে, সেলোফেন টেপ বা স্কচটেপ দিবস। ১৯৩০ সালের এই Read more

মুরাদনগরের ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
মুরাদনগরের ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মুরাদনগরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৮ আসামির তিন দিনের রিমান্ড Read more

ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ডিবি পরিচয়ে কোটি টাকা লুট, গণমাধ্যমকে না জানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন