নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাসুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নোবিপ্রবির বিভিন্ন কেন্দ্রে আজ শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ২১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯৭৭ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৯২ শতাংশ।পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি জিএসটি ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার,  টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান খান, আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আবদুল কাইয়ুম মাসুদ, পরীক্ষা হলসমূহে ভিজিল্যান্স ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এ এফ এম আরিফুর রহমান, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন,  গত পরীক্ষার মতো এবারও আমরা অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা রেখেছি। এ পর্যন্ত পরীক্ষাকে কেন্দ্র করে  কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। আশা করি শিক্ষার্থীরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। আগামী ৯ মে শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ নোয়াখালীর আরও চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আমরা আজকের ও বিগত পরীক্ষায় যেভাবে নোয়াখালীবাসীর সহযোগিতা পেয়েছি, আশা করি আগামী ৯ মে’র পরীক্ষাতেও সর্বস্তরের লোকজন আমাদের পরীক্ষার্থীদের সহযোগিতা করবে। এ সময় তিনি আরও বলেন,  আশা করি আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারবো। আমি ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কমিটি ও উপ-কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানাই।তিনি এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মাধ্যমে আমি নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানাাতে চাই, বিশেষ করে জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, বিদ্যুৎ পরিষেবা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন ক্লাবসমূহের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি নোয়াখালীবাসীসহ যারা ভর্তি পরীক্ষায় সহায়তা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।প্রসঙ্গত, আগামী ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!
পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সি শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা মুক্তা খাতুন (২৫)।মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে Read more

বিএনপি কার্যালয়ের উদ্বোধনে আ.লীগ নেতারা, শরীয়তপুরে তীব্র ক্ষোভ
বিএনপি কার্যালয়ের উদ্বোধনে আ.লীগ নেতারা, শরীয়তপুরে তীব্র ক্ষোভ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে বিএনপির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা Read more

ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া
ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া

বৃষ্টির কারণে গত দুদিন ধরে রাজধানীতে গরম অনেকটা কমই থাকছে। আজ ভোরেও নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের Read more

বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বিরামপুরে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ ঘটিকায় থানা রোডস্থ বিরামপুর কমিউনিটি সেন্টারে বাছাইকৃত কর্মীদের Read more

কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

মৌসুমের শুরুতেই কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় চার হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত Read more

টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

ক্রিকেটারদের বিপিএল বয়কটের পর আবারও খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন