টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় রাস্তার পাশে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনা বেগম (৪৫) পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার বর্গা গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী। নিহতের দেবর মো. আব্দুল হাই জানান, আমার ভাবী ৫/৬ বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল (১৫ জুন) বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গভীর রাত পর্যন্ত তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে সখীপুর উপজেলার চকপাড়া এলাকায় রাস্তার পাশে একটি গাছে আমিনা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা মুঠোফোনে বলেন, আমিনা বেগমের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা
পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

রাজশাহীর পুঠিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা প্রকল্পের’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা ১১টায় Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এর মধ্যে দুইজন নারী Read more

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার সকাল Read more

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান Read more

৮ জানুয়ারি: নামাজের সময়সূচি
৮ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৪ পৌষ ১৪৩২ বাংলা, ১৮ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন