সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৬৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন ও রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮৪১ জন।প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা, ১ দিনেই নেই ১০ লাখ
হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা, ১ দিনেই নেই ১০ লাখ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে পড়তে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের জনপ্রিয়তা! আইপিএলের অন্যতম Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন হাসপাতালে ভর্তি Read more

‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’
‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন, Read more

হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে
হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত হলো পবিত্র হজ। পবিত্র হজের আর মাত্র ২ মাস বাকি। বড় জমায়েত পবিত্র হজের প্রস্তুতিও এখন Read more

কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২
কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ Read more

ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পুতিন
ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন