বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প(২০ ইসিবি) কর্তৃক পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২ ঘটিকায় মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০ ইসিবি কর্তৃক আয়োজিত দুস্থ অসহায় পাঁচ শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম(শাসম), এনডিসি, পিএসসি।এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন উইং, পরিকল্পনা কমিশন উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত), সড়ক পরিবহন উইং, পরিকল্পনা কমিশন উপ-প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা, ভৌত অবকাঠামো বিভাগ,পরিকল্পনা কমিশন সিনিয়র সহকারী সচিব মো. ওয়াসিকুল ইসলাম, ৩৪ ইঞ্জিঃ কনঃ ব্রিগেড পিডি সীমান্ত সড়ক প্রকল্প কর্নেল তানিম শাহরিয়ার, এএফডব্লিউসি, পিএসসি, ৩৪ ইঞ্জিঃ কনঃ ব্রিগেড স্টাফ অফিসার-১ (পরিকল্পনা),লেঃ কর্নেল আবু খালেদ আল-মামুন, পিএসসি।এসময় অতিথিরা ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত সড়ক প্রকল্প নির্মান কাজ সরেজমিনে পরিদর্শন করেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২
সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ Read more

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকাস্থ Read more

আবারও কুড়িলে সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা
আবারও কুড়িলে সড়ক অবরোধে গার্মেন্টস শ্রমিকরা

রাজধানীর কুড়িল এলাকায় আবারও সড়কে নেমে এসেছে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন ও ভাতার দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে Read more

উচ্ছেদের পরই দখল, কক্সবাজারে প্রশাসন-ব্যবসায়ীদের টানাপোড়েন
উচ্ছেদের পরই দখল, কক্সবাজারে প্রশাসন-ব্যবসায়ীদের টানাপোড়েন

সাড়াশি অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও দখলে যেতে বসেছিল কক্সবাজার সমুদ্রসৈকতর বালিয়াড়ি। তবে নতুন করে গড়ে ওঠা সেই অবৈধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন