৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ আজ (১৯ জুলাই)। এর উপলক্ষে শুক্রবারই (১৮ জুলাই) সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি। নেতাকর্মীরাও সমাবেশের আগের দিনই ঢাকার পথে রওনা হয়েছেন। অনেকে পৌঁছেছেন দিন শেষ হওয়ার আগেই। এ উপলক্ষে ট্রেনও ভাড়া করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং ১ কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করা। সমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব দল অংশ নিয়েছে, যেমন বিএনপি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, এনসিপিসহ সব দলের শীর্ষ নেতাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের জাতীয় সমাবেশ কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। এ সমাবেশে লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন, যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে, সে দুর্ভোগ যেন যতটা সম্ভব সীমিত রাখা যায়, সেজন্য দলের পক্ষ থেকে নানান প্রস্তুতি নেওয়া হয়েছে।’তিনি আরো বলেন, ‘সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরে থেকে কয়েক লক্ষ লোকের আগমন ঘটবে। এতে বাড়তি যানজট তৈরি হবে। সেজন্য গতকাল আমরা ঢাকাবাসী ও দেশবাসীর কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষমা চেয়েছি। আজও আমরা রাজধানী ও দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প
ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প

ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৮ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজের Read more

ডাকের রেকর্ড গড়লেন বিরাট কোহলি
ডাকের রেকর্ড গড়লেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। তবে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে ৮ বল খেলে Read more

স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক
স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক

স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে দারুণ সুখবর। নিয়মিত কফি পান করলে বাড়তে পারে আয়ু। তবে শর্ত একটাই, কফিতে যেন না থাকে Read more

মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত
মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড আলমডাঙ্গার উদয়পুর গ্রাম, বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে মাত্র পাঁচ মিনিটের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ব্যাপক তান্ডব সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে বয়ে যাওয়া Read more

রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির
রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। পরদিন শুক্রবার হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি Read more

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর এবার ৩ দিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন