অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সরব শবনম ফারিয়া। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার কথা বললেন  ডা. তাসনিম জারার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে। তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিকমাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক চলছে। শুক্রবার (২৫ এপ্রিল) অভিনেত্রী একটি কার্ড শেয়ার করে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন! যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছে। যাতে একটা সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পারেন। আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন?’অভিনেত্রী যোগ করেন, ‘আমাদের সবচেয়ে মেধাবীদের অনেকেই ইতোমধ্যেই এই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ বোকাদের দেশে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না।’ওই পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন ফারিয়া। তিনি বলেন, ‘তাদেরকে রসিকতায় পরিণত করবেন না।’বলে রাখা ভালো, বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব স্বপ্রণোদিত হয়ে ডা. জাহাঙ্গির কবির, ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। যেখানে তিনি অভিযোগ করেছেন ডা. জাহাঙ্গির কবির, ডা. তাসনিম জারাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে। অনলাইন মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তারেক রহমান মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’
‘তারেক রহমান মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের Read more

পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়াল

পাকিস্তানে গত জুন মাস থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই Read more

বাংলাদেশে সিটিজেন ব্র্যান্ডের অত্যাধুনিক প্রিন্টার আনল স্মার্ট টেকনোলজিস
বাংলাদেশে সিটিজেন ব্র্যান্ডের অত্যাধুনিক প্রিন্টার আনল স্মার্ট টেকনোলজিস

জাপানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিটিজেন সিস্টেমস জাপান কোং লিমিটেড-এর অত্যাধুনিক প্রিন্টিং সমাধান এখন থেকে পাওয়া যাবে বাংলাদেশে।মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর Read more

ফাঁস হওয়া অডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ: আইন উপদেষ্টা
ফাঁস হওয়া অডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ: আইন উপদেষ্টা

শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের Read more

রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু
রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু

লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে নামা কাতালান ক্লাবটি ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন