রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী।অসুস্থরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ ও গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টা পর্যন্ত এ চারজন অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসারসহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন।অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরেও ছাত্র সংসদ নির্বাচন না হলেও ছাত্র সংসদের ফি আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে।এদিকে অনশনে সংগতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন।উল্লেখ্য, রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে নয়জন শিক্ষার্থী অনশনে বসেন। তারা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি গ্রুপের’ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। তবে ম্যাচ হারলেও টেবিলের Read more

ফুলবাড়ীতে বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার কৃষক
ফুলবাড়ীতে বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শতশত বিঘার বেগুন ক্ষেতে মড়ক দেখা দিয়েছে। বেগুনের জাত নিয়ে প্রতারণার স্বীকার হয়েছে বেগুন চাষিরা। এতে বেগুন ক্ষেত Read more

‘হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে’
‘হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক Read more

চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?
চট্টগ্রামে বলীখেলার ১১৬তম আসর: ঐতিহ্য রক্ষা না আয়োজকদের আধিপত্য?

চট্টগ্রামের সংস্কৃতির গর্ব ও শতবর্ষী ঐতিহ্যের ধারক আব্দুল জব্বারের বলীখেলা এবার পা দিচ্ছে ১১৬তম বর্ষে। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক Read more

বরিশালে মঞ্চ থেকে নামিয়ে দিল এনসিপি নেতাকে
বরিশালে মঞ্চ থেকে নামিয়ে দিল এনসিপি নেতাকে

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা স্বাস্থ্য খাত সংস্কারসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন