ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, আগামীকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন করা হবে।ট্রাফিক নির্দেশনা অনুযায়ী, শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিংয়ে ডাইভারশন করা হবে।ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনসমূহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।নগরবাসী, যানবাহন চালক ও যাত্রীসাধারণকে উপরোক্ত ক্রসিং সমূহসহ আশপাশের এলাকা অথবা সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটপাড়ায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ‘শিশু ধর্ষক’
আটপাড়ায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ‘শিশু ধর্ষক’

নেত্রকোনার আটপাড়ায় শিশু ধর্ষণের চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ধর্ষক। এদিকে ঘটনা ধামাচাপা দিতে সক্রিয় একটি চক্র। অন্যদিকে শিশুটি Read more

বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ
বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস Read more

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় আল মিরাজ ও বাবা তৈয়ব আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার Read more

ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ
ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

শবে কদর ও ঈদুল ফিতরের আগের ছুটির মধ্যবর্তী দিনে সরকারি ছুটি থাকলেও তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং Read more

পাসপোর্ট হারিয়ে বিপাকে ইয়ামাল
পাসপোর্ট হারিয়ে বিপাকে ইয়ামাল

বিশ্বকাপ বাছাইয়ে গতকাল তুরস্কের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৬–০ গোলের বড় জয় পেয়েছে স্পেন। দিও গোলের দেখা পাননি, তবে ৭৩ মিনিট Read more

অবশেষে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০
অবশেষে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক‍্য।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন