গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ এলাকায় ছেলের প্রেমিকাকে প্রকাশ্যে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বাবা আব্দুল মান্নানের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এলাকাবাসী ও ভিডিও সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর এলাকার আব্দুল মান্নানের নবম শ্রেণির ছেলে এবং পার্শ্ববর্তী ঢালজোড়া এলাকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার সকালে বিদ্যালয়ের পাশে রাস্তায় কথা বলার সময় খবর পেয়ে ছেলের বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে চুল ধরে টেনে নিয়ে মারধর ও গালিগালাজ করেন।ঘটনার ভিডিও ভাইরাল হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতেই আড়াইগঞ্জ বিদ্যালয় মাঠে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে একটি সালিশ বসে। সালিশে ছেলেকে ওই মেয়ের সঙ্গে ২০ লাখ টাকা কাবিনে বিয়ে দেওয়া এবং মেয়ের নামে ৫ শতাংশ জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়। আসছে শুক্রবার তাদের বিয়ে দেওয়ার কথা রয়েছে।এ বিষয়ে ছেলের বাবা আব্দুল মান্নান বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ে প্রেম করত। অনেকবার নিষেধ করলেও শোনেনি। রোববার ছেলের সঙ্গে কথা বলার সময় আমি গিয়ে মেয়েকে শাসন করি। পরে সালিশে ছেলের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।’স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, প্রকাশ্যে মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে সালিশে উভয় পক্ষের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে ঢালজোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গজনবী বলেন, তিনি ঘটনাটি স্থানীয় মেম্বারের কাছে শুনেছেন। কিন্তু ছেলেমেয়ের বয়স অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে।কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও দেখেছেন। তবে এখনো ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান

দেশে নানা ধরনের ষড়যন্ত্র চললেও যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন
আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন

জীবনের প্রত্যেকটি ধাপে কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ান। এই মানুষগুলো শুভাকাঙ্ক্ষী, মঙ্গল প্রত্যাশী। তাদের ছোট ছোট সহযোগিতায় জীবন সুন্দর Read more

পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত Read more

নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার: সংবিধানের আলোকে রাষ্ট্রের দায় ও ব্যর্থতার প্রশ্ন? 
নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার: সংবিধানের আলোকে রাষ্ট্রের দায় ও ব্যর্থতার প্রশ্ন? 

একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈধতা নির্ভর করে তার নাগরিকদের জীবন, জানমাল ও মৌলিক অধিকার কতটা সুরক্ষিত তার ওপর। রাষ্ট্র কেবল শাসন Read more

মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার
মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন