পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবদলের ইউনিয়ন কমিটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের নতুন কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় তোলে। বিতর্কিত এই সিদ্ধান্তের প্রতিবাদে কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন।গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও সদস্য সচিব রোকনুজ্জামান সুমনের স্বাক্ষরিত কমিটিতে বিটুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, বিটুল ইসলাম পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ওই কমিটির সভাপতির পদেও আগ্রহী ছিলেন।স্থানীয় নেতারা জানান, বিটুল ইসলামের রাজনৈতিক অতীত সম্পর্কে অনেকেই অবগত ছিলেন এবং বিষয়টি কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্তদের জানানো হয়েছিল। তাদের দাবি, দায়িত্বপ্রাপ্ত নেতারা সেসব তথ্য জানার পরও নিজের সিদ্ধান্তে তাকে কমিটিতে যুক্ত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, “আমারা তো এই এলাকায় রাজনীতি করি। আমরা তো জানি কে কী করে। নেতা নিজেই ডিসিশন নিয়েছেন এবং নিজের হাতে কমিটি দিয়েছেন। ওর (বিটুল ইসলাম) নামে অনেক অভিযোগ গেছে। টেপ্রীগঞ্জ ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই তার বিষয়ে নেতাকে অবগত করেছেন। নেতা সবই জানেন।”অভিযোগের বিষয়ে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি যুবলীগের রাজনীতি করি নাই। তখন দেশের যে পরিস্থিতি ছিলো তাতে আমি চেয়ারম্যানের সাপোর্টে ছিলাম। যুবলীগের কমিটিতে একটা জায়গায় রাখতে চেয়েছিল আমাকে। আমি হ্যাঁ-না কিছুই বলি নি।”এদিকে, এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন পদত্যাগ করেন। তিনি বলেন, “২০০২ সাল থেকে দল করি। গত ১৭ বছরে দলের দুর্দিনে দলের পাশে ছিলাম। ত্যাগীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে কমিটি করে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী বিটুল ইসলামকে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বানানো হয়েছে। তাই দল থেকে পদত্যাগ করেছি।”তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান উপজেলা যুবদল আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন বিএনপির পরামর্শে তাকে কমিটিতে রাখা হয়েছে। আমরা বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি, আওয়ামী লীগের কোন কমিটিতে তার নাম আছে কী না, কিন্তু আমরা তার নাম পাই নি। সে আমাদের বিএনপির বিভিন্ন প্রোগ্রামে ঢাকা, বগুড়া গিয়েছে, আমাদের সেসব ছবিও দেখিয়েছে।জহির উদ্দিনের পদত্যাগ নিয়েও রাজু বলেন, “তিনি লিখিত পদত্যাগপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের জন্য কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’: ইলিয়াস কাঞ্চন
দেশের জন্য কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’: ইলিয়াস কাঞ্চন

দেশের জন্য সততার সাথে কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’— এমন মন্তব্য করেছেন সদ্য আত্মপ্রকাশ হওয়া দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।শুক্রবার (২৫ Read more

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার
গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে Read more

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৭৮ শতাংশের বেশি মানুষ সন্তুষ্ট
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৭৮ শতাংশের বেশি মানুষ সন্তুষ্ট

দেশের ৭৮ শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে একটি জরিপে বলা হয়েছে। Read more

শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি: ফয়জুল করীম
শুধু হাত বদলেছে, চেহারার পরিবর্তন হয়নি: ফয়জুল করীম

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি—এটা রাজনীতি নয়, এটা জুলুম ও Read more

স্কচটেপ দিবস আজ
স্কচটেপ দিবস আজ

সেলোটেপ যা আমাদের কাছে যা স্কচটেপ নামেই অধিক পরিচিত। আজ ২৭ মে, সেলোফেন টেপ বা স্কচটেপ দিবস। ১৯৩০ সালের এই Read more

১৩ মাস পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থানচি-রুমা
১৩ মাস পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো থানচি-রুমা

টানা এক বছরের বেশি সময় পর বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে সীমিত আকারে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন