ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রার্থীতা প্রত্যাহার করেছেন মোট ২৮ জন প্রার্থী। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপীল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিদফতর।পদভিত্তিক প্রার্থী সংখ্যা নিম্নরূপ:সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন  সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন  সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন  মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন  কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন  আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন  বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন  গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন  ক্রীড়া সম্পাদক: ১৩ জন  ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন  সমাজসেবা সম্পাদক: ১৭ জন  স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন  মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন  ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন  সদস্য পদ: ২১৭ জন  প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের ডাকসু নির্বাচনে প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৪৭১ জন প্রার্থী।ডাকসু নির্বাচনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি ছাত্রী হলসহ ঢাবিতে মোট হল রয়েছে ১৮টি, যেখানে প্রতিটি হলে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। হল সংসদ নির্বাচনে হলগুলোতে ছাত্রদল ছাড়া বাকি কোনো সংগঠন প্যানেল দেয়নি।নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে– ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা ব্যক্তি বা সংগঠনের ব্যানারে হলে কিংবা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। তবে এই সময়ের মধ্যে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ বা ধর্মীয় আয়োজন এবং ধর্মীয় স্থানে প্রচার নিষিদ্ধ থাকবে। কাউকে আপ্যায়ন করার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে।আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ফল প্রকাশের কথা রয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের Read more

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (১ নভেম্বর)সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য Read more

কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া
কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া

আবহমান গ্রাম বাঙলার কৃষকরা ক্ষেতের ফসল পাখি, ইঁদুরসহ ফসলখেকো প্রাণীর উপদ্রব থেকে রক্ষার কৌশল হিসেবে কাকতাড়ুয়ার ব্যবহার করছেন এখনো। গ্রামীণ Read more

বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল
বিএনপি ভেসে আসা দল নয়: মির্জা ফখরুল

বিএনপি কোন ভেসে আসা দল নয়। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার
৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার

সকালবেলা ভোরের নীরবতা ভেঙে শোনা যায় কাঠের ঘানির কর্কশ শব্দ। সেই শব্দই জানিয়ে দেয় সরিষা থেকে ঝরছে খাঁটি তেল। তবে Read more

ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই
ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই

ভোলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে এক সাংবাদিকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় ওই পরিবারের দুই সদস্যকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন