যুক্তরাজ্যে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম লক্ষ্মণ লাল। তিনি বোরকা ও নিকাব পরে ছদ্মবেশে দোকানে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।খবর অনুযায়ী, লক্ষ্মণ লাল মূলত দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে নারীর পোশাক পরেছিলেন। সম্পূর্ণ কালো বোরকা ও নিকাব পরা অবস্থায় তিনি দোকানে প্রবেশ করেন। তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে তারা সন্দেহ প্রকাশ করেন। এরপর দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন।ভিডিওতে দেখা যায়, বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে ঘিরে রেখেছে কয়েকজন মানুষ। হৈচৈয়ের মধ্যে একজন তার নিকাব টেনে খুলে ফেলেন। তখনই সবাই অবাক হয়ে দেখেন, ছদ্মবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ।খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক, নাম লক্ষ্মণ লাল।ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, এমন ঘটনা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বোরকা ও নিকাব যেহেতু মুসলিম নারীদের ধর্মীয় পোশাক, তা ব্যবহার করে অপরাধ করলে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানির শিকার হতে পারে। অন্যদিকে অনেকেই লক্ষ্মণ লালের এ আচরণকে প্রতারণার এক অদ্ভুত ও নিন্দনীয় কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন।স্থানীয় গণমাধ্যম জানায়, পুলিশ এখনো ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।সূত্র : পাকিস্তান অবজারভারএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’
‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে অফিসের নিরাপত্তার Read more

বরিশালে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ ও মানববন্ধন
বরিশালে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ ও মানববন্ধন

যৌথবাহিনীর সতর্ক উপস্থিতির মধ্যে বরিশালে ছয় দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে Read more

‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা
‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা

ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সম্প্রতি একটি আইনি Read more

১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস
১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

দেশের ১৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস Read more

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। Read more

শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ ৩ দিনের সফরে রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন