দীর্ঘদিনের সঙ্গী টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় কেন উইলিয়ামসনের। এই সংস্করণে ৯৩ ম্যাচে ২৫৭৫ রান করেছেন তিনি। ব্যাট হাতে ১৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস, সর্বোচ্চ ৯৫ রান। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন ৭৫ ম্যাচে। তাছাড়া নিউজিল্যান্ড দুইবার বিশ্বকাপের সেমিফাইনাল এবং একবার ফাইনাল খেলেছেন তার অধিনেই। সর্বশেষ চোট থেকে ফেরার পরই তিনি ইঙ্গিত দিয়েছিলেন পরিবার ও ক্রিকেটের মাঝে ভারসাম্য রেখে চলতে চান। আর এবারই নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিকে বিদায় বলার মাধ্যমেই ইংল্যান্ডের জার্সিতে ক্যারিয়ারের ইতি টানা শুরু করলেন তিনি।উইলিয়ামসন বলেন, ‘এই ফরম্যাটে অনেক সুন্দর স্মৃতি আছে। তবে এখনই সঠিক সময়। সামনে টি-২০ বিশ্বকাপ—দলকে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়ার দরকার। আমাদের তরুণরা দারুণ প্রস্তুত।’আগামী ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আবারও মাঠে নামবেন উইলিয়ামসন। সাম্প্রতিক বছরগুলোতে চোট ও পারিবারিক দায়িত্বে অনিয়মিত ছিলেন, এবার ফিরছেন পুরোনো ছন্দ খুঁজতে।নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান নির্বাহী স্কট উইনিংকের বলেন, ‘টি-টোয়েন্টিতে কেনের অবদান অসাধারণ। তাঁর ৮৫ রানের ইনিংস এখনো ইতিহাসের পাতায় উজ্জ্বল। এমন খেলোয়াড়রা আসলে প্রজন্ম গড়ে দেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ Read more

গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার
গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার

বর্তমানে একক আধিপত্য দেখিয়ে যাচ্ছে ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’। এবার ক্রোমকে টেক্কা দিতে এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৩৬ কিশোর-কিশোরী
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৩৬ কিশোর-কিশোরী

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার দুই শিশুসহ ৩৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল Read more

ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা
অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ১০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন