যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে রেজোল্যুশন পাস হয়েছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।মার্কিন সিনেটের মোট আসনসংখ্যা ১০০টি। ৩০ অক্টোবর বৃহস্পতিবার রেজোল্যুশনটি সিনেটে ভোটের জন্য উত্থাপন করার পর ৫১ জন এমপি সেটির পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৪৭ জন এমপি। বাকি ২ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।রেজোল্যুশনটি পাসের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে ভোট দিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ৪ জন সিনেট সদস্য। এরা হলেন কেন্টাকি অঙ্গরাজ্যের দুই সিনেটর র‌্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলস্কার সিনেটর লিসা মুরকৌওস্কি, মাইন অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিন্স।গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি। তবে তার এই পদক্ষেপের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন বিরোধীরা। তিনি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার  ‍দু’সপ্তাহ পর তা বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) আদালতে মামলা হয়েছিল।মামলার অভিযোগে বলা হয়েছিল, বৈশ্বিক শুল্কনীতির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের “ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৭” (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছে। সেই আইনে বলা হয়েছে, কোনো দেশের ওপর ধার্যকৃত শুল্কের হার কত হবে— তা নির্ধারণ করবে কংগ্রেস। তবেজরুরি পরিস্থিতিতে অর্থনৈতিক দণ্ড হিসেবে কোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ক বসাতে পারবেন প্রেসিডেন্ট। মামলার অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালত ২৯ মে ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করেন।তবে তার ২৪ ঘণ্টার মধ্যে, ৩০ মে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের আদেশ বাতিল করে অস্থায়ীভাবে ট্রাম্পের শুল্কনীতি ফের কার্যকর করার আদেশ দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।ট্রাম্পের কোনো নীতির বিরুদ্ধে আনা প্রস্তাবে তার দল রিপাবলিকান পার্টির কোনো এমপি ভোট দিয়েছেন— এমন ঘটনা বিরল। বস্তুত, গত ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রিপাবলিকান পার্টির চার জন এমপি তার শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিলেন।বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটির পর ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট সদস্য ও ডেমোক্রেটিক পার্টির নেতা টিম কাইন সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্কনীতি বাতিল বা স্থগিতের ব্যাপারটি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করবেন। কারণ এই শুল্কনীতি নিয়ে তার দল রিপাবলিকান পার্টির মধ্যেই আপত্তি আছে। আজকের ভোটাভুটি তার প্রমাণ।”সূত্র : দ্য গার্ডিয়ানএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে Read more

গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী Read more

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯৩
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ Read more

শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!
শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!

মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা জড়ো হয়েছিলেন। সেখানে একটি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতারা। Read more

মিটফোর্ড হত‍্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই: মহাপরিচালক
মিটফোর্ড হত‍্যাকাণ্ডে আনসার সদস্যদের দায় নেই: মহাপরিচালক

ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন