ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ্যে তিনি এ হুমকি দেন।তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, তাই আমরা তার হাত ও আঙুল কেটে ফেলব।’তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, ইরান তার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মানবে না। জেনারেল রেজাই বলেন, ‘যদি যুদ্ধ এগোতে থাকে, যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না।’ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা যা সংযম ও কৌশল দেখিয়েছি, আপনি তা উপেক্ষা করছেন। এখনই থামুন, পিছিয়ে যান, নাহলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না।’এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর প্রচেষ্টায় ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার ট্রাম্পের আশ্বাস বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান
আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানিয়েছেন। একইসঙ্গে Read more

৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 
৫ দফা দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ Read more

বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
বেরোবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৩ এপ্রিল Read more

হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের Read more

ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’
ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’

ঈদের আনন্দ মানেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান। আর সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে কয়েক যুগ ধরে নিজের রাজত্ব ধরে রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন Read more

পিএসএল খেলতে দেশ ছাড়লেন চার খেলোয়ার
পিএসএল খেলতে দেশ ছাড়লেন চার খেলোয়ার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ থেকে। যেখানে বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন