নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বহিষ্কারের বিষয়টি জানা যায়। যার মধ্যে এক শিক্ষার্থীকে ০১ (এক) বছর এবং বাকি চার শিক্ষার্থীকে ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়।বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্বর্ণা আক্তার, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিপ্রা রায়, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যারিন বিনতে মকবুল ইকফা, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার হাসান শায়েফী ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসরাত হোসেন।বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখা এবং পর্যবেক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে প্রধান পর্যবেক্ষক আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্বর্ণা আক্তারের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ পরীক্ষার হল থেকে বহিষ্কার করে এবং শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ০১ (এক) বছরের জন্য বহিষ্কার করা হয়।বিজ্ঞপ্তি হতে আরও জানা যায়,  টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার কারণে প্রধান পর্যবেক্ষক বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিপ্রা রায়, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যারিন বিনতে মকবুল ইকফা, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার হাসান শায়েফী ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসরাত হোসেন’র  সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ তাদের পরীক্ষার হল থেকে বহিষ্কার করে এবং শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ০৬ (ছয়) মাসের অন্য বহিষ্কার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আব্দুল মুনসুরসহ কয়েকজনকে কুপিয়ে আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রবিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার Read more

র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের অভিযোগ
র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব সদস্য পরিচয়ে বিকাশ এজেন্টকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ চক্র। বুধবার (২০ Read more

দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা
দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি Read more

ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন
ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন শেখ (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ১৯ দিন Read more

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভাগীয় সমাবেশ
নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভাগীয় সমাবেশ

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করনে (পদ সৃজনের মাধ্যমে) আইন মন্ত্রনলায় থেকে জনপ্রশাসন মন্ত্রনলায় প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন এবং প্রস্তাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন