পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিদান (৬) নামের প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা, বড় বোন এবং একটি ইটবোঝাই মাহেন্দ্রর চালক। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার এলএসডি মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।জিদান উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নজরুল ইসলাম তার দুই সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় এলএসডি মোড়ে পৌঁছালে দেবীগঞ্জ চৌরাস্তা থেকে দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক্টরটি সড়কের পাশে উলটে যায়।এ সময় জিদানের বাবা, বোন ও ট্রাক্টর চালকের সহযোগী গুরুতর আহত হন এবং জিদান মারাত্মক আঘাত পায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিদানকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুলসী রানী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর চালক পালিয়ে যায়। শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী
বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী

ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির Read more

হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির
হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা এই দেশের অর্থনীতি ব্যবস্থা Read more

আমি পুরুষতান্ত্রিক সমাজে মরতে রাজি নই: বাঁধন
আমি পুরুষতান্ত্রিক সমাজে মরতে রাজি নই: বাঁধন

সমসাময়িক ইস্যুতে নিজের স্পষ্ট অবস্থান জানাতে পিছপা হন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রতিবাদী কণ্ঠস্বর, সাহসী অবস্থান আর স্পষ্ট বক্তব্যের Read more

গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প
গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে “সুখবর” রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ Read more

প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণকে বিয়ে
প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণকে বিয়ে

প্রেম মানে না জাতি ধর্ম, প্রেম মানে না সমাজ। প্রেম মানে না কোন শাসন-বারণ। তাইতো নানা বাধা পেরিয়ে যশোরের কেশবপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন