সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে দেয়ার অভিযোগ ওঠার পর তোপের মুখে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।সম্প্রতি পূর্ব লন্ডনে নিজ বাসা থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদসহ বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইনবিরোধী বলে দাবি করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন ঐ এমপি।যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ওই আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় Read more

সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার
সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়ামতলা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার সোনাইছড়ির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে Read more

রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না
রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। Read more

মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা Read more

জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

১০০ শয্যার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে বাগেরহাটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ফলে ডাক্তার-নার্সসহ নানা সংকটে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন