কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ি আস্তানায় বন্দি করে রাখা হয়েছিল।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ জন নারী ও ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও রোহিঙ্গা আছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মানবপাচারকারীরা সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসে। পরে তাদের পাহাড়ি আস্তানায় বন্দি করে রাখা হয়। অনেকে অপহরণের শিকারও হন। অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণও দাবি করত।কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে পাচার ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তথ্য সংগ্রহের কাজ চলছে।এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বেলা ১১টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কেরনতলীতে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত
ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সন্তান সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে সর্বোচ্চ ২৫০ নম্বর Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জামায়াত নেতা আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ Read more

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: ডা. জাহিদ
বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: ডা. জাহিদ

বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই। মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলন শুরু করেছিলেন সাবেক Read more

ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ
ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ভোটারদের প্রবেশ Read more

নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন