নিজ নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ কারণে ভারতীয়দের ইরান ছাড়ার জন্য বলা হলো।এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের উচ্চ সতর্কতা অবলম্বন এবং যেসব জায়গায় আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে সেসব জায়গা পরিহার করে চলাচল করতেও আহ্বান জানিয়েছে তারা।গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলেছে।গত ২৮ ডিসেম্বর থেকেই ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভের সূত্রপাত হলেও দ্রুত সময়ে এটি সহিংস রূপ ধারণ করে। এসব সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি থেকে কিছু সেনাকে সরে যেতে বলল যুক্তরাষ্ট্রইরানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমন আশঙ্কার মধ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরে যেতে বলেছে দেশটি।বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তিন কূটনীতিক বার্তাসংস্থাটিকে বলেছেন, বুধবার সন্ধ্যার মধ্যেই তাদের সরে যেতে বলা হয়েছে।দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।দোহার আল-উদেইদ মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছেন।এক কূটনীতিক জানান, “এটি কেবল অবস্থানের একটি পরিবর্তন। ঘাঁটি ছাড়ার কোনো নির্দেশনা নয়।” সেনাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণ বলা হয়েছে এমন কিছু সম্পর্কেও জানেনা বলে জানিয়েছেন তিনি।সূত্র: আলজাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?
কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?

ফুটবল দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পর্তুগিজ ও লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একই Read more

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

গত দুই দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীতে মাত্র ১২ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার Read more

পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান Read more

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ Read more

প্রেস ক্লাব হঠাৎ উত্তপ্ত, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রেস ক্লাব হঠাৎ উত্তপ্ত, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিষেধাজ্ঞা সত্ত্বেও সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে একাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন