টানা ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন। দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, “দলীয় মনোনয়ন না পাওয়ায় ৪৩ বছরের রাজনীতি ছাড়লাম।” এরপর তিনি তার দীর্ঘ রাজনৈতিক পথচলার নানা অধ্যায়ের কথা তুলে ধরেন।লিখিত বক্তব্যে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ফজলুল হক হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনীতিতে তার যাত্রা শুরু। এরপর চার দশকের বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।তিনি বলেন, এক-এগারোর সংকটকালীন টেলিভিশনের টকশোসহ বিভিন্ন গণমাধ্যমে দলের পক্ষে অবস্থান নেওয়া ছিল ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তাকে একাধিকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।শাহ্ নূরুল কবীর শাহীন জানান, ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালে দলীয় মনোনয়ন পেলেও সে সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি প্রার্থী হননি। ২০১৮ সালে প্রাথমিকভাবে মনোনয়ন পেলেও জোটগত সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বঞ্চিত হন।তিনি আরও বলেন, দলীয় সংকটের সময়েও তিনি নেতাকর্মীদের সংগঠিত রেখে মাঠে সক্রিয় ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদানের মূল্যায়ন হবে—এমন প্রত্যাশা ছিল তার। তবে ২৮ ডিসেম্বর পর্যন্ত একাধিক মনোনয়ন রদবদল হলেও তার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তিনি বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে পদত্যাগপত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর ডাকযোগে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাঁকে মনোনয়ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এখনো অন্য কোনো দলে যোগ দেওয়া বা সেখান থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ। অন্যদিকে, শাহ্ নূরুল কবীর শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গত ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার
নারায়ণগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১১ Read more

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। ৫১ বছর বয়সী অ্যান্ডরি Read more

ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার
ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের Read more

রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে
রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার তানিয়া (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই সাথে Read more

দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত
দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন