টানা ১০ দিন ছুটির কবলে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের সকল কার্যক্রম বন্ধে বুধবার ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, এ সময় এলাকার সকল বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেনা এবং পবিত্র ঈদুল আযহা উদযাপিত হওয়ার কারণে বাংলাদেশ রেল ভবন এ নির্দেশনা দিয়েছেন। এ সময় ভারত থেকে দর্শনা আন্তর্জাতিক রেলপথের মাধ্যমে কোন মালামাল আমদানি করা হবে না।দর্শনা ইমিগ্রেশন ওসি মোঃ রমজান আলি জানান, পবিত্র ঈদুল আযহার জন্য দর্শনা আন্তর্জাতিক স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে, এখানে ছুটি থাকবেনা।দর্শনা সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলি জানান, সি এন্ড এফের সকল অফিস ও তাদের কার্যক্রম বন্ধ থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮ আগস্ট: নামাজের সময়সূচি
১৮ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ইংরেজি, ৩ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৩ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

গুলিবিদ্ধ হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী
গুলিবিদ্ধ হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ Read more

স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই
স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এখন এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির দিকে এগোচ্ছে, Read more

পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড
পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে Read more

ফুটবলারের ছদ্মবেশে জাপানে গিয়ে ধরা ২২ পাকিস্তানি
ফুটবলারের ছদ্মবেশে জাপানে গিয়ে ধরা ২২ পাকিস্তানি

জাপানে অনুপ্রবেশের উদ্দেশ্যে ভুয়া কাগজপত্র এবং নকল ফুটবল ক্লাবের সদস্য সেজে যাত্রা করেছিলেন পাকিস্তানের একটি দল। তবে জাপানের বিমানবন্দরে কড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন