লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে পৌরশহর সহ অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে হুমকির মুখে পড়ছে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান,বেড়িবাঁধসহ শত শত বাড়িঘর।বুধবার গভীর রাত থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে দুটি উপজেলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামগতি ও কমলনগর উপজেলার কোথাও বিদ্যুৎ নেই। সম্পুর্ন অন্ধারে রয়েছে এ দুই উপজেলার সাড়ে সাত লাখ মানুষ।আজ বৃহস্পতিবার (২৯ মে) রাতেও বিদ্যুৎ না আসার সম্ভাবনার কথা জানিয়েছেন বিদ্যুৎ কর্তৃপক্ষ।বুধবার (২৮ মে) থেকে থেমে থেমে বৃষ্টি হয় জেলার রামগতি-কমলনগরে। মেঘনা উপকূলীয় এ দুটি উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ২৭টি গ্রাম নদীর তীরবর্তী। সামান্য বৃষ্টি ও মেঘনার তীব্র জোয়ারে পানি লোকালয় প্রবেশ করে। এতে এ অঞ্চলের রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ শত শত বাড়িঘরে পানি ঠুকে পড়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয় এ অঞ্চলে। এতে বৃষ্টির পানি ও মেঘনার তীব্র জোয়ারে পানি ঠুকে পড়ে লোকালয়ের লক্ষাধিক মানুষের ঘরবাড়ীতে।স্থানীয়রা জানিয়েছেন, রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের তিনটি, রামগতি পৌরসভার দুইটি, চররমিজ ইউনিয়নের ২টি , বড়খেরী ইউনিয়নের ২টি ও চরগাজী ইউনিয়নের ৩টি মিলে মোট ১২টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে পানি ঠুকে পড়েছে। এছাড়া কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের দুইটি, চরকালকিনি ইউনিয়নের তিনটি, সাহেবেরহাট ইউনিয়নের ৫টি ,চরফলকনের ২টি ও পাটারীরহাট ইউনিয়নের ৩টি সহ ১৫টি ওয়ার্ডের বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। ২টি উপজেলার মোট ২৭টি গ্রামের বেশ কিছু এলাকার মানুষ এখন পানিবন্দি। এছাড়া এসব ওয়ার্ডের কয়েকটি রাস্তা ভেঙে যাতায়াত ব্যবস্থাও বন্ধ রয়েছে।রামগতির বিবিরহাট এলাকার ডা. আবু তাহের জানান, চররমিজ, বড়খেরী ও চরগাজী ইউনিয়নের বেশ কিছু গ্রামে মেঘনা নদীর পানি ঠুকে পড়েছে। অন্যদিকে টানা বৃষ্টি হচ্ছে। এতে ওই অঞ্চলর মানুষ এখন অনেকটা পানিবন্দি।চরগাজী ইউনিয়নের বাসিন্দা গোলাম রাব্বানী জানান, তার এলাকা মেঘনা উপকূলীয় অঞ্চলে। একদিকে নদীর জোয়ারের পানি, অন্যদিকে বৃষ্টির পানি প্রবেশ করে মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে। হাটবাজার যাওয়াটাও কষ্টকর হয়ে গেছে।কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মাহফুজুর রহমান রাজন জানান,তার ওয়ার্ড কয়েকটি গ্রামে পানি ঠুকে রাস্তা ঘাট ভেঙে গেছে। ২ শতাধিক মানুষের ঘরবাড়িতে পানি ঠুকে পানিবন্দি অবস্থায় রয়েছে।  মানুষ এখন ঘরবন্দী।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ২দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মাধ্যমে সবগুলো এলাকার খোঁজ খবর নিচ্ছে।রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, এ অঞ্চলটি মেঘনা উপকূলীয়। সামান্য বৃষ্টি হলেই নদীর তীরবর্তী এলাকা গুলো ডুবে যায়। নদীর জোয়ার ও বৃষ্টির পানি প্রবেশ করে সব একাকার হয়ে গেছে। আমরা উপজেলা প্রশাসন খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্ত হলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে Read more

রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারনের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ Read more

ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে
ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত Read more

এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা
এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তর অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে সুখবর এসেছে। অর্থ উপদেষ্টা ড. Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া Read more

আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন