বান্দরবানে  লামা উপজেলায় পাহাড়ে নিজ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় মুসলিম পাড়া এলাকায়  ঘটনা টি ঘটে। পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, আবুল হোসেন পাহাড়ে তার নিজস্ব বাগানে জঙ্গল পরিস্কার করার জন্য আগুন দেন।এই সময় প্রচন্ড বাতাসে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পার্শ্ববর্তী ফরিদ উদ্দিনের বাগানে ছড়িয়ে পরে। আবুল হোসেল (৪৫) সেই আগুন নিয়ন্ত্রণে করতে গেলে আগুনের প্রচন্ড তাপে হিট স্ট্রোক করে মৃত্যু বরণ করেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  এদিক ঘটনা পর ই দ্রুত  ঘটনাস্থলে পৌঁছান স্হানীয়  ওয়ার্ড মেম্বার থোয়াইহ্লা মার্মা, বোনের স্বামী  ইউসুফ, আরিফ উল্লাহ সহ অনেকে। এসময় তারা জানান , আবুল হোসেনের মৃত্যুর খবর শুনে এসে দেখি তার নিথর দেহ মাটিতে   পরে আছে। মৃত্যু কোনো হয়েছে সুনির্দিষ্ট কোনো  কারণ জানিনা,তবে তার হাত আগুনে পোড়া ছিলো এগুলো দেখে অনুমান করছি তিনি হিট স্ট্রোকে মারা যেতে  পারেন। বিষয়টি লামা থানার ফাইতং পুলিশকে অবহিত করা হয়েছে।এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,আবুল হোসেন  তার নিজ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিট স্ট্রোক করে মৃত্যু  হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা  করছি। পুলিশ  লাশ উদ্ধার করেছে, মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি

মুসলিম আইনানুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুত্বর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন। তবে এবার হাইকোর্ট Read more

১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)
১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)

পৃথিবীর ইতিহাসে অনেক দিগ্বিজয়ী বীরের নাম পাওয়া যায় আলেকজান্ডার, নেপোলিয়ন কিংবা চেঙ্গিস খান। তাঁরা তলোয়ারের জোরে দেশ দখল করেছেন, রক্ত Read more

নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় Read more

সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তুফফা এলাকার একটি পুরোনো মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়।মঙ্গলবার Read more

কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল Read more

মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস-ধোঁয়ায় নষ্ট ১৫ একর জমির ধান
মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস-ধোঁয়ায় নষ্ট ১৫ একর জমির ধান

টাঙ্গাইলের মির্জাপুরে চার ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় ১৫ একর জমির ধান পুড়ে নষ্ট হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন