বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ দেওয়া হয়। জাতীয় বাজেট অনুমোদনের পর বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং বিভিন্ন দপ্তরে বদলী করা হলো। তবে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. কামরুজ্জামানকে বদলী করা হলেও তাকে কোন দপ্তর দেওয়া হয়নি। আর রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে দুই একদিনের মধ্যে আরো একটি রদবদল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা) মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৫ জুলাই) বলা হয়েছে, বিসিএ (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার এর কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রজ্ঞাপনে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আবদুল হাকিমকে পানগাঁও কাস্টমস হাউজে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের প্রকল্প পরিচালক (কমিশনার) জুয়েল আহমেদকে এ দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির কমিশনার এ. কে. এম নুরুল হুদা আজাদকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চ.দা) মো. মাহফুজুল হক ভূঞাকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা-২ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার (চ.দা) খন্দকার নাজমুল হককে তার দায়িত্বের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চ.দা) ড. আবু নুর রাশেদ আহম্মেদকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে, জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক কমিশনার (চ.দা) অরুন কুমার বিশ্বাসকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার (চ.দা) মো. আবদুল মান্নান সরদারকে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার (চ.দা) মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার হিসেবে এবং পানগাঁও কাস্টমস হাউজের কমিশনার (চ.দা) মিয়া মো. আবু ওবায়দাকে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেট পাশের পর পরই প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় রাজস্ব বোর্ডে কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রুটিন মাফিক বদলী হয়ে থাকে। তবে এবারের বদলীটি একটু ভিন্ন হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়া, বদলীর আদেশ ছিড়ে ফেলানো, বিভিন্ন কাস্টমস হাউজে শাট ডাউন ঘটানো ও এনবিআরের চেয়ারম্যানের অপসারণের আন্দোলনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে কাস্টমস ও আয়কর বিভাগের কয়েকজনকে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে দুদকের অনুসন্ধান চলছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। এরই মধ্যে ১১ কমিশনারকে বদলী করা হয়েছে। এ নিয়ে আতঙ্ক এখনো কাটেনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।সোমবার (৬ অক্টোবর) সফর দেশে দেশে Read more

কাশিমপুরে হত্যা মামলার আসামি ও দুই মাদক কারবারি আটক
কাশিমপুরে হত্যা মামলার আসামি ও দুই মাদক কারবারি আটক

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ছয় মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী শওকত আলী (২৬) কে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে। সোমবার Read more

ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার
ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা সেখানে অবস্থান Read more

গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়
গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ Read more

জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১
জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১

জয়পুরহাটে সীমান্তে অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ মাহফুজার রহমান (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের Read more

সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার

সুন্দরবনের খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (০৪ ডিসেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন