যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই শিহাব উদ্দিন (২২) খুন হয়েছেন।সোমবার (২ জুন) বিকেলে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত শিহাব চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে।জানা গেছে, শিহাব বড় ভাই সুমন হোসেনের কাছে বাইসাইকেল চাইলে তিনি দিতে নারাজ হন। এই নিয়ে দুই ভাই তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় সুমন ক্ষুব্ধ হয়ে নিজ ঘর থেকে ছুরি এনে শিহাবের পিঠের বাম পাশে আঘাত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের চিকিৎসক সজিব হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিহাবের মৃত্যু হয়।চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, বাইসাইকেল নিয়ে গোলযোগের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই শিহাব খুন হয়েছে। ঘটনার পর বড় ভাই সুমন পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে অভিযান শুরু করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা

স্ক্রিন টাইম এখন খারাপ খবরের প্রতীক হয়ে গেছে, তরুণদের মধ্যে হতাশা, আচরণগত সমস্যা এবং ঘুমের অভাবের জন্য একে দায়ী করা Read more

বরিশালে ইয়াবাসহ পাঁচ যুবক আটক
বরিশালে ইয়াবাসহ পাঁচ যুবক আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ পিস ইয়াবাসহ Read more

সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার
সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার

ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন এক অসহায় মা। আল্লাহকে ডাকছেন আর বলছেন, 'হে আল্লাহ, আমার অবুঝ Read more

ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন
ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করেছে, গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউএসসিআইআরএফের Read more

পিএসজির জাদুকরী ইউরোপিয়ান রাতে এনরিকের সঙ্গী সবচেয়ে বড় জয় ও কন্যার স্মৃতি
পিএসজির জাদুকরী ইউরোপিয়ান রাতে এনরিকের সঙ্গী সবচেয়ে বড় জয় ও কন্যার স্মৃতি

এবার পিএসজির জয়ে এনরিকে পরেছিলেন একটি বিশেষ টি-শার্ট, যেখানে ছিল তার ও জ্যানার ছবি—পিএসজির পতাকা হাতে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন