টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে। সে জোড়দিঘী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে তুহিন মোটরসাইকেল নিয়ে সখীপুরের দিকে আসছিলো। কচুয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান
ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান

বিবদমান সব পক্ষ চাইলে চলমান যুদ্ধের সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট Read more

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে এ দলে ফিরিয়েছেন Read more

নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব Read more

এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান
এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই তা পাবেন না উল্লেখ করে নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ Read more

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার নামাজ আদায়
জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার নামাজ আদায়

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে Read more

আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়
আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন