যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।বিধ্বস্ত বিমানটি ছিল ইউপিএসের। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।গভর্নর বেসিয়ার জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা এখনো বিমানবন্দরের কাছে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইউপিএসের তথ্য অনুযায়ী, তিন ইঞ্জিনবিশিষ্ট বিমানটি প্রায় সাড়ে আট ঘণ্টার ফ্লাইটে হাওয়াইয়ের হনোলুলুর উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে তিনজন ক্রু ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলকেওয়াই-এর সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের সময় একটি পাখায় আগুন ধরে যায় এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তা ভয়াবহ অগ্নিগোলকে পরিণত হয়।িএছাড়া বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে রানওয়ের বাইরে শিল্পাঞ্চলের কয়েকটি ভবনেও আগুন ধরে যায়। এসময় আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউপিএস ফ্লাইট ২৯৭৬ বিধ্বস্ত হয়।তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বিমানের কোনো ইঞ্জিন দুর্ঘটনার আগে আলাদা হয়ে পড়েছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন, কারণ ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ধাতব টুকরোর ভিডিও প্রমাণ হাতে এসেছে।লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে এখনো আগুন জ্বলছে। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে পাঁচ মাইল এলাকার মধ্যে সবাইকে ঘরে অবস্থান করতে নির্দেশ জারি করেছে।এফএএর রেকর্ড অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ৩৪ বছর পুরোনো এমডি-১১ মডেলের মালবাহী উড়োজাহাজ। এটি নির্মাতা ম্যাকডোনেল ডগলাসের তৈরি এবং পরে তা বোয়িং অধিগ্রহণ করে। বোয়িং এক বিবৃতিতে বলেছে, তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে এবং তদন্তে প্রযুক্তিগত সহায়তা দেবে।ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি ২০০৬ সাল থেকে ইউপিএসের বহরে যুক্ত ছিল। মঙ্গলবার সকালে এটি লুইসভিল থেকে বাল্টিমোর গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসে। সাইটটির তথ্যমতে, উড্ডয়নের পর বিমানটি ১৭৫ ফুট উচ্চতায় উঠে ১৮৪ নট (ঘণ্টায় প্রায় ৩৪০ কিমি) গতিতে পৌঁছায় এবং এরপরই তা তীব্রভাবে নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ে।ইউপিএস জানিয়েছে, এখনো তারা আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।এদিকে দুর্ঘটনার পর লুইসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ইউপিএসের পণ্য সরবরাহ কার্যক্রম এবং এতে করে অ্যামাজন, ওয়ালমার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ডেলিভারিতেও প্রভাব পড়তে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা

বাস্তবে তিনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন-কিন্তু সরকারি কাগজে তিনি ‘মৃত’। একটি ভুল তথ্যের কারণে বন্ধ হয়ে গেছে তার Read more

দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, বিক্ষোভ তুরস্কে
দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, বিক্ষোভ তুরস্কে

দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে Read more

‘পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না’
‘পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কাসেমী বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি Read more

মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র
মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া Read more

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা

ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি
বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন