টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এভাবে মামলা ব্যবসা চলতে দেয়া যাবে না। একটি মানুষ যদি নিরপরাধ হয়, তার বিরুদ্ধে জুলুম করা যাবে না। যারা এমন করবে, তা তাদের ওপর ফিরে যাবে—যার উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনা।বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুরের বিভিন্ন উপজেলা সফরের দ্বিতীয় দিনে বিরল উপজেলা টেম্পুস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।সারজিস বলেন, শুধুমাত্র দেশের বড় বড় শহরে আন্দোলন করে দেশের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে না। পরিবর্তন আনতে হলে প্রয়োজন ভালো ও বিবেকবান নেতার। আর এজন্য আগে নিজেকে বিবেকবান ভোটার হতে হবে। টাকা ও সুবিধার কাছে নিজের বিবেককে বিক্রি করে বড় দল আর মার্কা দেখে নেতা নির্বাচন করা যাবে না।তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান হবে না। সে যেই দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। এমনকি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও, সে যেই দলের হোক না কেন, তার বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।উল্লেখ্য, দ্বিতীয় দিনে দিনাজপুরের ৭টি উপজেলার পথসভার শুরুতেই এনসিপি বিরল উপজেলা শাখা অফিস উদ্বোধন করেন। পরে তিনি কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন। এদিন ৭ উপজেলায় এনসিপির পথসভা অংশ নিবেন সারজিস আলম।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে চলমান আগ্রাসনের সময় তাদের আরও এক সৈন্য নিহত হয়েছে।গত ২ মার্চ ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন Read more

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মত মেলেনা চিকিৎসক,অব্যবস্থাপনায় ফিরে যাচ্ছে রোগী
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মত মেলেনা চিকিৎসক,অব্যবস্থাপনায় ফিরে যাচ্ছে রোগী

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা সময়মত মেলেনা চিকিৎসক,হাসপাতালের মুল ফটকের সামনেই আগুন দিয়ে পোড়ানো হচ্ছে বর্জ্য। আর এই Read more

যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট
যশোরে দুলা ভাইয়ের ঘের থেকে শ্যালকের মাছ লুট

পারিবারিক বিরোধের জের ধরে আপন দুলা ভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ' মনের মত মাছ ধরে নিয়ে গেছে আপন শ্যালক। Read more

চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা Read more

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। Read more

শেষ দশকের আমল ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনের উপায়
শেষ দশকের আমল ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনের উপায়

ইসলামে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নানা পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ইবাদত হলো ইতেকাফ। বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন