খাগড়াছড়ির রামগড়ের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে জেলার গুইমারা গবাদিপশুর হাট থেকে রামগড় উপজেলার ওয়েফাপাড়ার বাসিন্দা আবুল খায়ের (৫০) কে চায়ের সাথে অচেতন নাশক খাইয়ে নগদ তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। তিনি কোরবানির গরু কিনতে গুইমারা বাজারে গিয়েছিলেন বলে জানান তার পরিচিতরা। পরিবার সূত্রে জানা গেছে, আবুল খায়ের দীর্ঘ ২৫ বছর ধরে গরু ব্যবসার সাথে জড়িত। কোরবানির মৌসুমে ধারদেনা করে তিন লাখ টাকা নিয়ে গরু কিনতে গিয়েছেন রামগড়ের পার্শ্ববর্তী উপজেলা গুইমারায়। হঠাৎ বাজারে মাইকিং শুনার পর রামগড়ের পরিচিত অন্য ব্যবসায়ীরা গুইমারা হাইস্কুলের পিছন থেকে তাকে উদ্ধার করেন। পরে, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করানো যায়। বর্তমানে আবুল খায়ের অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে। এই বিষয়ে গুইমারা থেকে মুঠোফোনে রবিউল ইসলাম জানান, ‘লোকটিকে সম্ভবত নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। আমরা তাকে উদ্ধার করে বাজার কমিটির সহযোগিতায় তার বাড়ি রামগড়ে পৌঁছানোর ব্যবস্থা করেছি। তবে গুইমারা প্রশাসন চক্রটিকে ধরতে সতর্ক রয়েছে এবং কাজ করে যাচ্ছেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে, বসানো যাবে না মদ-গাঁজার আসর’
‌‘৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে, বসানো যাবে না মদ-গাঁজার আসর’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ Read more

ফটিকছড়িতে সন্তানের হাতে মা খুন
ফটিকছড়িতে সন্তানের  হাতে মা খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্তানের হাতে জুলেখা খাতুন (৫৫)  নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার  (৬   এপ্রিল) সকালে   চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে মাসুমের মৃত্যুর Read more

নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প
নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প

ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে "যোদ্ধা" হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন তিনি "মর্মাহত" Read more

আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম Read more

কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র
কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় Read more

রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন