চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে ধানের ক্ষেত থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২০ অক্টোবর) সকালে ইউনিয়নের প্রেম বাজারের পূর্ব পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চালিয়া পাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মৃগী রোগে ভুগছিলেন।বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, সকালে মোজাহের উদ্দিন বাড়ি থেকে বের হয়ে স্থানীয় এক চায়ের দোকানে চা-নাস্তা করেন। বাড়ি ফেরার পথে ধানক্ষেতে পড়ে যান তিনি। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে জানাজা শেষে মরহুমের দাফনের প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলায় জয় পেয়েছে গুগল, করতে হবে না বিক্রি
মামলায় জয় পেয়েছে গুগল, করতে হবে না বিক্রি

যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় জয় পেয়েছে গুগল। আদালত বলেছে, গুগলকে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না। তবে বাজারে প্রতিযোগিতায় Read more

কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর
কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে Read more

ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান
ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে Read more

৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের Read more

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। এ মাসটি যেমন হজের মাস তেমনি কুরবানি, তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর Read more

বৈষম্যবিরোধী আন্দোলন: আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি
বৈষম্যবিরোধী আন্দোলন: আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেফতারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।মামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন