এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত। এ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র একবারই ভারতের মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাত। ২০১৬ সালে অনুষ্ঠিত সে ম্যাচে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। আজ দ্বিতীয়বারের মতো মাঠে নামছে এই দুই দল। শুধু এশিয়া কাপই নয়, যে কোনো টুর্নামেন্টেই ভারত ফেবারিট। এবারের যে প্রেক্ষাপটে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে, তাতে ভারতীয় দলের সামনে দাঁড়ানোর মত কোনো দল আপাতত নেই। সেখানে আমিরাত কতটুকু লড়াই করতে পারে, তাই এখন দেখার অপেক্ষা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে হতে পারে যেকোনো কিছুই।  বর্তমান টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এই দলটির বিপক্ষে অঘটন ঘটানোর স্বপ্ন আরব আমিরাতের। দলটির ভরসার নাম লালচাঁদ রাজপুত। ভারতেরই সাবেক কোচ, যিনি ২০০৭ সালে ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন। এবার তার কৌশলেই ভারতকে হারানোর স্বপ্ন দেখছে আমিরাতের ক্রিকেটাররা।ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও ভরুন চক্রবর্তী। আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, আসিফ খান, হার্শিত কৌশিক, ধ্রুব পারাশার, হায়দার আলি, মুহাম্মদ রোহিদ খান, জুনাইদ সিদ্দিকী ও সিমরনজিৎ সিং।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি Read more

শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো
শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক  ও সাবেক-বর্তমান Read more

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ Read more

গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন
গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন

গাজীপুর সদর উপজেলার মনিপুর বিশিয়া কুড়িবাড়ী গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠানে ঠাঁই হয়েছে ১৩১ জনের। সেখানে ১২ জন Read more

বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল
বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে পাঠানো আর্থিক এবং সার্বিক সহযোগিতার জন্য এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন