চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় ওয়ালটন প্লাজার সামনে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন, আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শিবির সভাপতি মো. মিসকাতুল ইসলাম (২৪)। পরে আহত মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের ৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন— হেটিখাইন গ্রামের তারেক জিয়া (২৫), ছাতরী ইউনিয়নের মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) এবং পরৈকোড়া ইউনিয়নের মো. জাবেদ (২২)।অভিযোগে বলা হয়, কলেজ ছাত্রদলের সভাপতি বুরহান উদ্দিন ও আহ্বায়ক জুয়েলের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা ছাত্রশিবিরের এই দুই নেতাকে আটকায়। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে হামলা চালায়। পরে জয়কালী বাজার থেকে টেনে-হেঁচড়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা সরে যায়।আহত মিসকাতুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমরা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তি করিয়ে কলেজ থেকে বের হওয়ার পথে ছাত্রদলের এক সদস্য আমাদের ডাকে। আমরা অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা হয়। পরে তারা অতর্কিত হামলা চালায়। এতে আমি ও উপজেলা সভাপতি আলী হোসেন আহত হই।’তবে অভিযোগ অস্বীকার করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মো. বুরহান উদ্দিন বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। ভর্তি কার্যক্রম শেষে সবাই বাড়ি ফিরে গেছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখলেই বিষয়টি পরিষ্কার হবে।’আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে, হামলার নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের জেলা পশ্চিম শাখার সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেন, ‘৫ আগস্টের পর তরুণরা নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখছে। কিন্তু ছাত্রদল এখনো শক্তি প্রয়োগের রাজনীতি করছে। আজ আমাদের দুই নেতার উপর হামলা তারই প্রমাণ।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসামি নাকি অতিথি? আনোয়ারা থানায় রাজকীয় হাজতবাস ইয়াবা জালালের!
আসামি নাকি অতিথি? আনোয়ারা থানায় রাজকীয় হাজতবাস ইয়াবা জালালের!

চট্টগ্রামের আনোয়ারা থানার হাজতে বসে মোবাইল ব্যবহার করছেন ‘জালাল উদ্দিন শাহ’ ওরফে ইয়াবা জালাল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার
আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যে পৌঁছেছেন বলিউডের শীর্ষ আসনে। কিন্তু সেই আলিয়া, যাকে বিশ্বাস করে জীবনের Read more

আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট
আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট

মাগুরার চাঞ্চল্যকর আছিয়ার ধর্ষণ মামলার চার্জশিট এক মাস পর দাখিল করা হয়েছে।রোববার (১৩ এপ্রিল) চারজন আসামির বিরুদ্ধে এই মামলার চার্জসিট Read more

মজলুম এটিএম আজহারুল ইসলামকে দ্রুত ফিরিয়ে দিন : ডা. শফিকুর রহমান
মজলুম এটিএম আজহারুল ইসলামকে দ্রুত ফিরিয়ে দিন : ডা. শফিকুর রহমান

“আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে কেন, তার জবাব সরকারকে দিতে হবে। আমাদের মজলুম ভাই এটিএম আজহারুল ইসলামকে Read more

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর
চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। চলন্ত অবস্থায় বাইরে থেকে Read more

ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার শিশু
ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অবরোধে বিপর্যস্ত এখানকার জীবনযাপন। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ও গুলি এড়িয়ে বেঁচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন