চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় পেলেন ব্রিটিশ আমলের গুপ্তধন রুপার মুদ্রা।শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মাটির নিচ থেকে এ গুপ্তধন পাওয়া যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের দিলু মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম বাজারের সাইকেল হাটসংলগ্ন জমিতে দোকান নির্মাণের জন্য শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ড্রেজার বা ভেকু দিয়ে মাটি কাটছিলেন। মাটি কাটার এক পর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে মাটির নিচ থেকে হঠাৎ মাটির হাঁড়ি জাতীয় কিছু উঠে আসে। তার ভিতর পাওয়া যায় গুপ্তধন (১ হাজার ৮ শ ৭৬ টি রুপার মুদ্রা)।রুপার মুদ্রাগুলো ১৮৬৫ থেকে শুরু করে ১৯০২, ১৯০৮ ও ১৯১০ সাল অর্থাৎ ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির।গুপ্তধনের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ এই মুদ্রা দেখতে ভিড় জমায়। পরে দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কলস ও কয়েনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ১ হাজার ৮ শ ৭৬ টি রুপার মুদ্রা ওজন করলে দেখা যায় সেগুলোর মোট ওজন দাঁড়ায় প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম।শহিদুল ইসলামের ছেলে মেহিদি হাসান মানিক বলেন, আমরা জমিতে দোকানঘর নির্মাণের জন্য কাজ করছিলাম। হঠাৎ ড্রেজারের সাথে একটি মাটির কলসি উঠে আসে। ভেতরে কয়েন দেখে আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।স্থানীয় স্বর্ণকারেরা বলেছেন, রুপা হিসেবে এর এক একটি মুদ্রার দাম ১৫ শ থেকে ১৮ শ টাকা। এ হিসেবে মুদ্রাগুলোর রুপার দাম ৩৭/৩৮ লাখ টাকা। এটি হয়তো প্রচলিত মূল্য। কিন্তু ঐতিহাসিক দিক বিবেচনা করলে উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার বর্তমান মূল্য আরো কয়েক গুণ বেশি।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পাওয়ার পরই আমরা পুলিশ পাঠাই। স্থানীয়দের সামনে কলস খোলা হয় এবং কয়েনগুলোর ওজন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ শাসনামলের ভারতীয় রুপি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Wazamba Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen
Wazamba Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen

Ein Online-Casino wirkt auf den ersten Blick oft wie eine Spielhalle, die in eine Hosentasche gezogen wurde. Doch zwischen bunten Read more

নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো
নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে আবেদন।দেশের সর্ববৃহৎ বাঘাইছড়ি উপজেলায় নেই কোনো ফায়ার স্টেশন। প্রতিবছর এই উপজেলায় অগ্নিকাণ্ডের আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি Read more

আফগানদের তথ্যের সঙ্গে বেহাত হয়েছে ব্রিটিশ গুপ্তচর ও বিশেষ বাহিনীর সদস্যদের নাম-পরিচয়ও
আফগানদের তথ্যের সঙ্গে বেহাত হয়েছে ব্রিটিশ গুপ্তচর ও বিশেষ বাহিনীর সদস্যদের নাম-পরিচয়ও

যুক্তরাজ্যের সরকার ইতোমধ্যে স্বীকার করেছে যে, আফগানিস্তানে ২০ বছর ধরে চলা যুদ্ধের সময় ব্রিটিশদের সাথে কাজ করা এবং যুক্তরাজ্যে পুনর্বাসনের Read more

৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের Read more

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি
পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি

সাড়ে ৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃনগর 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দু'টি বগি উদ্ধার করা হয়েছে। এতে করে উত্তরবঙ্গের Read more

কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭
কায়রোতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯, আহত ১৭

মিশরের রাজধানী কায়রোয় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন