গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে টঙ্গীর এরশাদনগর ৫নম্বর ব্লক এলাকায় আনওয়ারা ইদ্রিস বালিকা মাদ্রাসার ছাদে এই ঘটনা ঘটে।আহত রোকসানা এরশাদনগর ৩ নম্বর ব্লকের রাফি আহমেদের মেয়ে ও নুসাইফা একই এলাকার ৫ নং ব্লকের কাজী আরমানের মেয়ে।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসাটির ছাদে খেলছিল শিশু নুসাইফা ও রোকসানা। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। আহতদের মধ্যে রোকসানার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।এলাকাবাসীরা জানান, এরশাদনগরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বেশিরভাগ বৈদ্যুতিক সংযোগ ও তার সঞ্চালনা অরক্ষিত হওয়ায় হরহামেশাই এমন দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারী। আসামি Read more

বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?
বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?

অতীতে একটি দেশের মুদ্রার মানও সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনার ভাণ্ডারের ওপর নির্ভর করতো। এখনো প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের Read more

বিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধে
বিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন 'প্যাসিফিক ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম হাসানুজ্জামান টিটুর বিরুদ্ধে এক বিদেশি বিনিয়োগকারীকে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক

রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া ‘জিপসি’ নামের সান কনিউর প্রজাতির পোষা পাখিটি ১২দিন পর অবশেষে ফিরে পেয়েছেন মালিক নূর Read more

শতবর্ষ ধরে উন্নয়নের বাইরে হালদা পাড়ের ফতেহনগর
শতবর্ষ ধরে উন্নয়নের বাইরে হালদা পাড়ের ফতেহনগর

চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি–এই তিন উপজেলার সীমান্তঘেঁষা হালদা নদীর পশ্চিম পাড়ে একটি বৃহৎ জনপদ ফতেহনগর। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নদী Read more

সিলেটে নিলামে উঠছে সাদাপাথর
সিলেটে নিলামে উঠছে সাদাপাথর

সিলেট সদর উপজেলায় জব্দকৃত প্রায় ৬১,৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন