জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন। নির্বাচন করতে কোথাও কোনও বাধা নেই। নির্বাচনী যাবতীয় প্রস্তুতিসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে আরো জোরালোভাবে ভাবা হচ্ছে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।’সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক শেষে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘আমরা আমাদের নির্বাচন সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন সম্পন্ন করতে আমাদের কোথাও কোনও বাধা নেই। শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি আগ্রহ ও জমজমাট দেখতে পাচ্ছি। সবার সহযোগিতায় আগামী ৩০ ডিসেম্বর একটি সুন্দর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’উপাচার্য আরও বলেন, ‘উপদেষ্টারা আমাদের সব কথা শুনে সন্তুষ্ট হয়েছেন। আমাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব। বিদ্যালয়ের কমিশন ছাড়াও রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতা থাকবে অনেক বেশি। এবার ভোট গণনা হবে মেশিনের মাধ্যমে। আমরা পর্যাপ্ত পরিমান মেশিন রাখব।’জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ জন প্রার্থী। তালিকায় দেখা যায়, ভিসি পদে লড়ছেন ১২ জন। আর জিএস পদে ৯ ও এজিএস পদে ৮ জন রয়েছেন।তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ও গণনার জন্য ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে কমিশন।এইচএ্র

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১
ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট
আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরো দুইটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আজ শনিবার (১৭ মে) Read more

কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর
কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে Read more

ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার
ভূঞাপুরে পৃথক দুটি নাশকতা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুটি নাশকতার মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী Read more

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন