চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় প্রবল সাগর ঢেউয়ের কারণে একটি জাহাজ আটকে পড়েছে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল ছিল। এ সময় একটি মাঝারি আকারের পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রায়পুর বেরিবাঁধ এলাকার অগভীর পানিতে আটকে যায়। ফলে মসজিদটি হুমকিস্বরূপ পড়েছে।খবর পেয়ে কোস্ট গার্ড ও দায়িত্বে থাকা লোকজন এ জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নেয়। জাহাজটিতে কোনো তেল বা বিপজ্জনক পদার্থ আছে কি না, তা নিশ্চিত হতে কাজ করছেন তারা।এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন, জোয়ারের সময় ঢেউ আরও তীব্র হলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তাতে পার্শ্ববর্তী এলাকার ক্ষতির সম্ভাবনাও বেড়ে যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাদের লড়াই এখনও শেষ হয়নি: নাহিদ ইসলাম
আমাদের লড়াই এখনও শেষ হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারা গেছে।নিহত মজিদ Read more

বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী
বেরোবির সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি – মেহেদী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন 'সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এ Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন