গাজীপুরের টঙ্গীতে শ্রবন ও বাক প্রতিবন্ধী নারী হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও মূল আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পিবিআই।সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃত আসামী হলেন সাইফুল ইসলাম @ উজ্জল (২৮)। তিনি ব্রাহ্মবাড়ীয়া জেলার বিজয়নগর থানার নিন্দারাবাদ এলাকার মোঃ আঃ মান্নানের ছেলে এবং অপর আসামী হলেন সাদিয়া আক্তার (১৯)। তিনি ব্রাহ্মবাড়ীয়া জেলার বিজয়নগর থানার নিন্দারাবাদ এলাকার মৃত স্বপন গাজীর মেয়ে।গ্রেফতারকৃত আসামীদ্বয় স্বামী-স্ত্রী। তারা টঙ্গী পূর্ব থানাধীন গাজীবাড়ী পুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ভাড়া বাসায় বসবাস করতেন।গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১নং আসামী সাইফুল ইসলাম উজ্জল একটি গার্মেন্টসে চাকরি করে এবং সে অনলাইন আইপিএল জুয়ায় আসক্ত। তার দুই মাসের বাড়ি ভাড়া বাকী থাকায় স্ত্রী সাদিয়া আক্তার এর সাথে প্রায়ই ঝগড়া হতো। ১নং আসামী সাইফুল ইসলাম উজ্জল রাবেয়া সাবরিন লিখনের মাসিক বেতন/বোনাস পাওয়ার খবর জানতে পেরে ঐ টাকা চুরির পরিকল্পনা করে। তারই প্রেক্ষিতে গত ১৯ মে সকাল অনুমান ০৬:১০ মিনিটে লুকিয়ে লিখনের রুমে ঢুকে ১নং আসামী লিখনের মুখ পেছন দিক থেকে চেপে ধরে বিছানায় উপুড় করে শুইয়ে তার পিঠে চেপে বসে মুখ ও হাত বেঁধে ফেলে। ২নং আসামী সাদিয়া লিখনের পা বেঁধে ফেলে। লিখন নড়াচড়া না করলে ২নং আসামী সাদিয়া আক্তার তার নিজ রুমে চলে আসে এবং ১নং আসামী সাইফুল ইসলাম উজ্জল লিখনের ব্যাগ থেকে ১,২৫০/- টাকা ও পূর্বে চুরিকৃত মোবাইলের বাক্স ও ২ কেজি চাল নিয়ে আসে। আসার সময় বাহির থেকে রুমের দরজার ছিটকিনি বন্ধ করে দেয়। পরবর্তীতে ১নং আসামী উক্ত টাকা তার স্ত্রী ২নং আসামী সাদিয়া আক্তার এর নিকট রেখে যথারীতি তার অফিসে চলে যায়।এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, আসামীদ্বয় হত্যা কান্ডের ঘটনায় নিজেদের জড়িয়ে নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামীদের আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, গত ১৯ মে গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানাধীন উত্তর আরিচপুর গাজীবাড়ী পুকুর পাড় এলাকায় গোলাম মোস্তফার বাড়ীর ২য় তলায় ভাড়া বাসায় হাত-পা বাধা অবস্থায় বাক ও শ্রবন প্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিখন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে শরীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রিশিল্পে কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিত্যক্ত অডিটেরিয়ামের ওয়াশরুম থেকে মানসিক ভারসম্যহীন এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর Read more

হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু
হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উচ্চ শিক্ষায় গবেষণারত শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘Statistical Read more

নবীনগরে অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি, যুবক আটক
নবীনগরে অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে উপজেলার Read more

নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে: আউয়াল মিন্টু
নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে: আউয়াল মিন্টু

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, 'তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার Read more

ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে ৭ জনের প্রাণহানি
ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে ৭ জনের প্রাণহানি

ভারতের উত্তরাখণ্ডের জনপ্রিয় একটি হিন্দু মন্দিরে পদদলনে অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে আরও ৫৪ জন আহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) Read more

শেষ টেস্টে দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস
শেষ টেস্টে দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

ম্যানচেস্টার টেস্টে দুর্দান্ত খেলেও ভারতের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড। সেই হতাশার রেশ কাটার আগেই ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন