চট্টগ্রামের বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সময়ের কন্ঠস্বরের বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহার দায়েরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কোতোয়ালী থানা পুলিশের এক সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার করা হয় অন্যতম আসামি নিজাম উদ্দিনকে (৩০)। নিজাম কাথরিয়া ইউনিয়নের অলি আহমদের ছেলে।মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের এই ধরনের তড়িৎ ও পেশাদারী পদক্ষেপে নগরীর সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।কোতোয়ালী থানার ওসি আবদুল করিম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘সাংবাদিক সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি। মামলা রেকর্ড হওয়ার সাথে সাথেই আমার নির্দেশে একাধিক টিম মাঠে নামে। প্রযুক্তির সহায়তায় আমরা অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে দ্রুততম সময়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।’মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঁশখালীর বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর অবৈধ বালু উত্তোলন নিয়ে গত ৪ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক বেলাল উদ্দিন। এরপর থেকেই তিনি নানাভাবে হুমকির শিকার হচ্ছিলেন।এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত নিজাম উদ্দিন সাংবাদিক বেলালকে ফোন করে ‘জরুরি তথ্য দেওয়ার’ কথা বলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে আসতে বলে। বেলাল সেখানে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজাম, মোহাম্মদ নুরুন্নবী, রাসেল চৌধুরীসহ অজ্ঞাত আরও ২-৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। ‘রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে নিউজ করেছিস কেন? তোকে আজ মেরেই ফেলব,’—এই বলে তারা বেলালকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে।তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পরে রাতে কোতোয়ালী থানায় মামলা (এজাহার) রেকর্ড হওয়ার পরপরই ওসি আবদুল করিমের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।এই ঘটনায় অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) আওতাধীন 'অপারেশনাল এরিয়া' বা দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে পৌঁছেছে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) Read more

নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা
নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। Read more

অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’
অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি Read more

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের
ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন।একইসঙ্গে ইরানে নতুন Read more

বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি
বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের Read more

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর পঞ্চম দিনে কুলখানির প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন