ঝিনাইদহে রোপা আমন মৌসুমের শুরুতেই ধানের জমিতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। সদ্য রোপণ করা চারাগুলো নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। নানা কীটনাশক ব্যবহার করেও নিয়ন্ত্রণে আসছে না এ পোকা। এতে উৎপাদন খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনি ফলন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কৃষকদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে তারা মারাত্মক লোকসানের মুখে পড়বেন।জানা গেছে, জেলার শৈলকুপা, সদর, কালীগঞ্জ, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুর—সব উপজেলাতেই একই পরিস্থিতি। ধান গাছের গোড়ায় আক্রমণ করছে মাজরা পোকা। এতে অনেক গাছ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে ধানের স্বাভাবিক বৃদ্ধি। কৃষকরা বলছেন, বারবার কীটনাশক স্প্রে করেও কোনো কার্যকর ফল পাওয়া যাচ্ছে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ১৩৯ মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই পোকার এমন আক্রমণ কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রাকে ঝুঁকির মুখে ফেলেছে।শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, ‘ধান রোপণের পর থেকে নিয়মিত যত্ন নিচ্ছি। কিন্তু এখন মাজরা পোকার আক্রমণে অনেক গাছ মরে যাচ্ছে। আমরা যতবার কীটনাশক ব্যবহার করছি, তত খরচ বাড়ছে। কিন্তু ফল পাচ্ছি না। যদি এভাবে চলতে থাকে, তাহলে সব শেষ হয়ে যাবে।’একই এলাকার কৃষক সাইদুর রহমান জানান, ধানের গোড়ায় পোকা ঢুকে গাছকে সাদা করে দিচ্ছে। এতে পুরো জমি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অনেক টাকা খরচ করেছি কীটনাশকে, কিন্তু কাজ হয়নি। ফলন কম হলে ঋণ শোধ করাই আমাদের জন্য কঠিন হয়ে পড়বে।কালীগঞ্জ উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কৃষির প্রধান ভরসা হচ্ছে আমন ধান। কিন্তু মৌসুমের শুরুতেই যদি পোকা আক্রমণ করে, তাহলে আমরা কীভাবে বাঁচব? সরকারি দিকনির্দেশনা আর সহযোগিতা ছাড়া আমাদের সামনে অন্ধকার ছাড়া কিছু নেই।’এ ব্যাপারে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ‘এখনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। কৃষকরা যদি আমাদের নির্দেশনা মেনে চলেন, তাহলে পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন। আমরা কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা
সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা

সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টি শরু হয়েছে। যদি অল্প সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না Read more

কীভাবে বুঝবেন সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, জেনে নিন
কীভাবে বুঝবেন সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, জেনে নিন

ভালোবাসার সম্পর্ক সাধারণত দুজনের যত্ন, বোঝাপড়া আর ছোট ছোট প্রচেষ্টায় গভীর হয়। কিন্তু সব সম্পর্ক চিরস্থায়ী হয় না। কখনো অজান্তেই Read more

৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি
৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের Read more

সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প
সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ডোনাল্ড ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই Read more

ইয়েমেনের তিন বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা
ইয়েমেনের তিন বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা

হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত এক মাসের মধ্যে নতুন Read more

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন