আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফজাল হোসেন আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, আশুলিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হন। আহত হন প্রায় দুই শতাধিক। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে পরবর্তীতে মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার। সেই মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেন দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গতকাল এলাকায় তাকে দেখা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস Read more

ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী
ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৈঠক করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহরে তাদের Read more

কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার একটি Read more

প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি
প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি

আফ্রিকা মহাদেশের দক্ষিণের একটি ক্ষুদ্র দেশ বতসোয়ানা। এর রাজধানী গ্যাবোরোন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি প্রাচীন আগ্নেয়গিরির পেটের মধ্যে Read more

পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
পাবনায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের

পাবনার সাঁথিয়ায় বৃষ্টিহীন আবহাওয়ার মধ্যে আকস্মিক বজ্রপাতে পৃথক স্থানে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই Read more

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ
ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

সারা দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা আপত্তি জানাতে পারবেন আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন