ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আবিদা সুলতানা (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৫ মে) রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রাম থেকে পুলিশ সুলতানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।মৃত আবিদা সুলতানা ওই গ্রামের সৌদি প্রবাসী মো. শাহজাদা চৌধুরী সংগ্রামের স্ত্রী। তবে, মেয়েটির পরিবারের অভিযোগ আবিদা সুলতানাকে হত্যা করে শশুরবাড়ির লোকজন ফ্যানের সঙ্গে ঝুলে রেখেছে।আবিদা সুলতানার বাবা মো. রহমান মাঝি সময়ের কন্ঠস্বরকে জানান, এখন থেকে প্রায় ৩ বছর আগে সুলতানার সঙ্গে শাহজাদার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের শুরুতে তাদের সাংসারিক জীবন সুখের হলেও পরবর্তীতে মনোমালিন্য দেখা দেয়। রোববার রাতে সুলতানার শশুর বাবুল মেম্বার তাকে (মেয়ের বাবা রহমান মাঝি) ফোন করে জানায়, ‘বিয়াই একটা দুঃসংবাদ আছে, আপনি একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন’।পরবর্তীতে তিনি সুলতানার শশুর বাড়ি গিয়ে দেখেন তাঁর আদরের মেয়েটি শশুর বাড়িতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।আর্তনাদ করে রহমান মাঝি আরো বলেন, ‘আমার আদরের মেয়েটির জন্য একমাত্র তার শশুরবাড়ির লোকজন ই দায়ী। তারা আমার মেয়েটাকে তিলেতিলে কষ্ট আর অশান্তি দিয়ে মেরে ফেলেছে’। আমি এর বিচার চাই।এদিকে, ঘটনার পর আবিদা সুলতানার শশুরবাড়ির লোকজন গাঁ ঢাকা দিয়েছেন। মুঠোফোনে আবিদার শশুর সাংবাদিকদেরকে জানান, ‘আবিদা সুলতানা কি কারনে এবং কেন আত্মহত্যা করেছে, সেটা তারা কেউই বলতে পারছেন না। তাদের দাবি এটি হত্যা নয়, এটি আত্মহত্যা’।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, আবিদা সুলতানার সুরতহাল প্রতিবেদন অনুযায়ী আমরা কিছুই বলতে পারছি না। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের আবহ বিরাজ করছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বুধবার Read more

নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন
নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও Read more

ইলিশ উৎপাদন কমলেও ব্যবস্থা নেয়া হচ্ছে: ফরিদা আক্তার
ইলিশ উৎপাদন কমলেও ব্যবস্থা নেয়া হচ্ছে: ফরিদা আক্তার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, 'ইলিশের উৎপাদন একদিকে কমছে, এতে প্রাকৃতিক কারণও রয়েছে। নদীর নাব্যতা কমে যাচ্ছে, Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

পঞ্চগড়ে সূর্যের দেখা নেই, বেড়েছে শীতের প্রবণতা
পঞ্চগড়ে সূর্যের দেখা নেই, বেড়েছে শীতের প্রবণতা

পঞ্চগড়ে কুয়াশা আর হিমেল হাওয়ার প্রভাবে শীতের প্রকোপ জোরালো হয়েছে। সকালে আবহাওয়ার শীতলতা স্পষ্টভাবে অনুভূত হয়।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য Read more

মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরার ভোমরায় বিজিবি সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মৎস্য ব্যবসায়ী শামীম হোসেনকে ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন