ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা অংশ নেয়।মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জজ আদালতের পিপি এ্যাড এস. এম. মশিয়ূর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাড আলাউদ্দীন আজাদ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, এন. এম. শাহজালাল, সাবেক কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা মমতাজুল করিম, কামরুজ্জামান পিন্টু ও এ্যাড মনিরুল ইসলাম মিল্টনসহ অন্যান্যরা।মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহবাসীর বহু দিনের স্বপ্ন রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনো বাস্তবায়িত হয়নি। এসব স্থাপনা হলে শুধু জেলার মানুষ নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তাছাড়া এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনেক সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।বক্তাদের দাবি, অবিলম্বে এ উদ্যোগ গ্রহণ করতে হবে। নইলে আন্দোলন আরও তীব্র আকারে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মিছিল বের হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাটে আদালত অবমাননার দায়ে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। সোমবার (০৮ জুলাই) সিনিয়র Read more

মৎস্য প্রজননে বাধা দিচ্ছে অবৈধ ট্রলিং, বিক্ষুব্ধ সাধারণ জেলেরা
মৎস্য প্রজননে বাধা দিচ্ছে অবৈধ ট্রলিং, বিক্ষুব্ধ সাধারণ জেলেরা

মৎস্য প্রজননে বাধা সৃষ্টি করছে গভীর সমুদ্রে চলমান অবৈধ ট্রলিং ফিশিং। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় এলাকার সাধারণ জেলেরা।রোববার (২৭ Read more

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ

আজ ২৭ অক্টোবর, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। ‘অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয়ে Read more

৭ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে শ্রীলঙ্কান ক্রিকেটার
৭ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে শ্রীলঙ্কান ক্রিকেটার

সাত বছর ধরে কোমায় থেকে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার মানলেন শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব–১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো। মঙ্গলবার (৩০ Read more

উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন
উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন

পটুয়াখালীর কুয়াকাটার উপকূলবাসীর স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ শুভ উদ্বোধনের আগেই ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন