ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলের ওপর ডেনমার্ক চাপপ্রয়োগের চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি।শনিবার (১৬ আগস্ট) ডেনমার্কের দৈনিক জিল্যান্ডস-পোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেছেন, ‘ইসরায়েলের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এখন ‌‌‘‘নিজেই একটি সমস্যা’’ হয়ে উঠেছেন। তার দেশ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি থাকা অবস্থায় গাজা যুদ্ধ অবসানে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। ডেনমার্কের মধ্য-ডানপন্থী এই নেতা গাজার মানবিক পরিস্থিতিকে ‘একেবারে ভয়াবহ ও ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন তিনি।ফ্রেডেরিকসেন বলেন, ‘আমরা এমন একটি দেশ, যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চায়। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের ইইউ সদস্য দেশগুলোর সমর্থন পাওয়া যায়নি।’ডেনমার্কের এই প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ইসরায়েলের বসতিস্থাপনকারী, মন্ত্রী অথবা পুরো ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ, এমনকি নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ বিবেচনা করতে পারেন। ইসরায়েলের বাণিজ্য অথবা গবেষণার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।ফ্রেডেরিকসেন বলেছেন, ‘আমরা কোনও কিছু আগেভাগে বাতিল করছি না। যেমন রাশিয়ার ক্ষেত্রে, আমরা এমনভাবে নিষেধাজ্ঞা তৈরি করছি; যা আমাদের বিশ্বাসে সবচেয়ে বড় প্রভাব ফেলবে।’তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ডেনমার্ক এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালে অক্টোবর থেকে গাজায় অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই যুদ্ধে এখন পর্যন্ত ৬১ হাজার ৪৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

১শ’ টাকায় রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ড বয়-আয়া
১শ’ টাকায় রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ড বয়-আয়া

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ডবয় ও আয়ারা। এসময় প্রতি ছাড়পত্র বাবদ ১শ’ টাকা করে আদায় করছেন Read more

যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, যা বললেন অপু
যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোমান্টিক মুডে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। রবিবার Read more

অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য রাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে।মার্চ ও এপ্রিল মাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন