সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। এসময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান।শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে সেনাপ্রধান একথা বলেন।সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশে যেভাবে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি যেভাবে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার থাকবে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখবো এবং এই দেশে আমরা সুন্দরভাবে বসবাস করবো। এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না।’তিনি বলেন, ‘সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এউ দেশ সবার। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় উৎসব আছে উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেবো।’জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষাগুলো যেন সমাজে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই আপনাদের পাশে থাকবো। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন। এই উৎসব সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যেধরনের সাহায্য চান আমরা দিব ‘পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোকান নয়, ‘স্বপ্ন’ পুড়ে ছাই পাকুন্দিয়ার নাসিমার
দোকান নয়, ‘স্বপ্ন’ পুড়ে ছাই পাকুন্দিয়ার নাসিমার

দুই ছেলে, দুই মেয়েকে রেখে স্বামী বকুল মিয়া দ্বিতীয় সংসার নিয়ে স্ত্রীকে ফেলে রেখে অবস্থান করছেন ঢাকায়। চার সন্তান নিয়ে Read more

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (বয়স অজ্ঞাত) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ Read more

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম Read more

ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!
ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!

ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন কিশোর কুমার নামে এক স্পিনার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন