ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।জানা গেছে, শংকরপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন (৬৫) তার ছেলে ফয়সাল হোসেন (২৫) সাথে নিয়ে গ্রামের মাঠে কাজ করতে যান। এ সময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে মায়ের নিকট ঘটনা জানায় ছেলে ফয়সাল। এ সময় স্থানীয় ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ফয়সাল ছোট বেলা থেকেই  মানসিক প্রতিবন্ধী ।সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত ফয়সালকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি

ময়মনসিংহের নান্দাইলের কৃতি ফুটবলার মিলি আক্তার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার লাভ করেছেন। যুব পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে Read more

বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইতালির সরকার বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির Read more

নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

ইরান আবারও নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা Read more

বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার
বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একইসঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকে বেআইনি ঘোষণা করা Read more

ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে আবারও ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন