আগামীকাল মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। আলোচনার আমন্ত্রণ না পেলে নতুন দাবি যুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।সোমবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এ কথা জানান।মো. নুরুল ইসলাম জানান, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আমরা মাঠে ময়দানে ঘুরছি। অনেক ক্যাডার সার্ভিস থেকে অনেকেই আন্দোলনে নেমে গেছে। আমরা একটা জিনিস বুঝে গেছি সরকার আমাদের সঙ্গে সাপলুডু খেলা খেলছে।ঐক্য ফোরামের এ নেতা বলেন, কারো সাথে কথা না বলে এই কালো অধ্যাদেশ তারা গোপনে উপদেষ্টা পরিষদ থেকে পাস করিয়ে আনল। এই কাজের সাথে যারা জড়িত ছিল আমরা তাদের ধিক্কার জানাই। একইসঙ্গে ঘৃণাভরে এই সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাখান করেছি। সরকারকে এই সাপলুডু খেলা বন্ধ করতে হবে।তিনি বলেন, ঈদের আগে এ অধ্যাদেশ নিয়ে যখন সম্মেলন করেছিলাম তখন সরকার আবার বিশেষ প্রণোদনা ভাতা দিয়েছেন। সেটা আসলে ফাঁকিবাজি ভাতা। এর মাধ্যমে সরকার আবার প্রতারণা করেছে আমাদের সঙ্গে। একটা শেষ না হতেই আরেকটা শুরু করে দেয়, এজন্যই অনেকেই বলেছে এগুলো বিশেষ সুবিধা নয় বিশেষ প্রতারণা। আমরা এ বিশেষ প্রণোদনা মেনে নেব না।মো. নুরুল ইসলাম বলেন, যদি আমাদের কথায় কান না দেন তাহলে আমরা বিভাগীয় পর্যায়ে সম্মেলন ডাকতে বাধ্য হব। প্রজ্ঞাপনে বলা আছে অধ্যাদেশ জারির আগে আমাদের সাথে আলোচনা করতে হবে। এ পর্যন্ত আমরা কেউ কোনো আলোচনার প্রস্তাব পাইনি। তাহলে প্রজ্ঞাপন জারির মধ্যেও লুকোচুরি আছে। আজ আমরা রোদে পুড়ে আন্দোলন করছি আপনারা এসিতে বসে আছেন।ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বলেন, আমরা শুধু দেখতে চাই এ অধ্যাদেশ বাতিল হয়েছে। আমরা সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বুঝি না। আমরা শুধু বুঝি এ অধ্যাদেশ বাতিল করতে হবে। আমাদের পিছু হটার কোনো সুযোগ নাই। আজ আমরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব। আর আগামীকাল মঙ্গলবার সচিবালয়ের বাদাম তলায় বেলা ১১টায় জমায়েত হব। প্রতিটি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসবেন। যদি না আসেন তাহলে ধরে নেব তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। এরপর যদি আমরা আলোচনার আমন্ত্রণ না পাই, তাহলে আমাদের দাবির সঙ্গে নতুন নতুন দাবি যুক্ত হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
বাঁশখালীতে অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশখালীতে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ (এলজি) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) Read more

হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা
হাত ও পায়ে যে ৭ লক্ষণ দেখলেই বুঝবেন ‘কিডনি’ সমস্যা

কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে সাধারণত স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। ফলে অনেকেই বুঝতে পারেন না, কখন সমস্যা শুরু হয়েছে। তবে Read more

আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ Read more

আইসিসি র‍্যাংকিংয়ে মিরাজের ঝলক, ক্যারিয়ার সেরা অবস্থানে রিশাদ
আইসিসি র‍্যাংকিংয়ে মিরাজের ঝলক, ক্যারিয়ার সেরা অবস্থানে রিশাদ

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন