কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন।নিহতদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা এবং ১১ জন পুরুষ। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।যে হোটেলটিতে আগুন লেগেছে, সেটির নাম ‘ঋতুরাজ’। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ৬ তলার সেই হোটেলটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ কমিশনার জানিয়েছেন, এখন পর্যন্ত যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।ঋতুরাজ হোটেলের একতলায় ছিল একটি গুদাম, দোতলায় রেস্তোরাঁ। বাকি তিন থেকে ৬ তলা পর্যন্ত ছিল অতিথি ও কর্মীদের থাকার ঘর। আগুন লাগার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে যায় এবং তাদের প্রচেষ্টায় রাত ৩ টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন, পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ২৫ জনকে। জীবিতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। মৃতদের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ আজ
মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ আজ

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথগুলোর একটি ম্যানচেস্টার ডার্বি। আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি Read more

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি Read more

ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার
ওমরাহ নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো ধরনের ভিসাতেই ওমরাহ পালন Read more

তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন
তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে বাঁচেন মফিজ উদ্দিন

নড়াইল-মাগুরা সড়কের দুর্গাপুর এলাকার রেলব্রীজের নিচে বিছানো একখানা মাদুর। তার ওপর সাজানো কয়েক প্যাকেট বিস্কুট, চানাচুর, বাদাম, কলা, সিগারেট আর Read more

ববি’র শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা
ববি’র শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা

এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘বারে বারে মামলা, এবার গদি সামলা’, ‘ক্যাম্পাস আমার গোল্লায় যায়, ভিসি কেন Read more

উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দশ নেতার পদ স্থগিত ও শোকজ
উল্লাপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দশ নেতার পদ স্থগিত ও শোকজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৭ নেতা পদ স্থগিতের সুপারিশ ও স্বেচ্ছাসেবক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন