ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। উত্তরবঙ্গ ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটের গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছে যাত্রীরা।বৃহস্পতিবার (৫ জুন) চান্দনা চৌরাস্তা গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া অন্য অংশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন পরিস্থিতিও স্বাভাবিক হওয়াতে। স্বস্তিতে ফিরছে ময়মনসিংহ মুখী ঘরমুখো মানুষ। পরিবহন নেতারা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলো আজ ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে গেছে। যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোরে ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, গাজীপুরা পয়েন্টে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার ও বিআরটি স্টেশন এর কারনণে সড়কের লেন কমে যাওয়ায় ওই সকল স্থানে যান চলাচল করছে ধীরগতিতে।এদিকে, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহন কিছু টা ধীরগতিতে থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী উঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এতে এই পয়েন্টে কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি।গাজীপুর চৌরাস্তায় ময়মনসিংহ , জামালপুর, কিশোরগঞ্জ রুটে এবং চন্দ্রায় রংপুর, খুলনা, বরিশাল, দিনাজপুর, পঞ্চগড়সহ বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।ঠাকুরগাঁওয়ের পোশাক শ্রমিক সাবিনা জানান, ঈদ আসলেই পরিবহনে ভাড়া বেড়ে যায়, ৮০০ টাকার ভাড়া ১৮০০ টাকা নিচ্ছে। বেতন পাই সামান্য আসতে আর যেতেই সব ভাড়াতেই চলে যায়,পরিবারের জন্য কিছু কিনবো তা আর ভাগ্য হয় না। জামালপুরের ফিরোজ জানান, পরিবার ছেড়ে গাজীপুরে কর্ম করি দুই ঈদে বাড়ী যাই। ২৫০ টাকার ভাড়া ৬০০ করে নিচ্ছে। প্রতি বছর এই জুলুমের শিকার হই আমরা, প্রশাসনের কোন পদক্ষেপ দেখি না। ঠিক মত টিকিট কাউন্টার ও বাসগুলা চেকপোষ্টের মাধ্যমে চেক দিলে অতিরিক্ত ভাড়া নিতে পারত না। পুলিশ বলছেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একই সঙ্গে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান জানান, গাজীপুর মহানগর পুলিশের অধীনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী পর্যন্ত দুটি মহাসড়কের যানজট নিরসন ও ঘরমূখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কাজ করছে ট্রাফিক বিভাগ। বীর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে এ কাজে ভ্রাম্যমান আদালত যুক্ত রয়েছে। আমাদের লক্ষ্য, এবারে ঈদযাত্রা নির্বিঘ্ন নিরাপদ ও স্বস্তিদায়ক করা। যাত্রীরা যাতে হয়রানীর শিকার না হন, তারা যাতে নিরাপদে গাড়িতে উঠতে পারেন এবং বাসে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য ভ্রাম্যমান আদালত কাজ করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসভবনে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হয়েছে হাসপাতালে
বাসভবনে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হয়েছে হাসপাতালে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তার নিজ বাসভবনের মধ্যে পড়ে গেছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার এক সহযোগী বার্তাসংস্থা Read more

দেওয়ানগঞ্জে পতিত জমিতে পানিফল চাষে সফল কৃষকরা
দেওয়ানগঞ্জে পতিত জমিতে পানিফল চাষে সফল কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জে পানিফল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষকেরা। পতিত জমিতে পানিফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন উপজেলার বহু কৃষক।দেওয়ানগঞ্জ Read more

অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের কয়েক মাস আগে থেকেই দেশটির কট্টর স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর সঙ্গে যোগাযোগ Read more

ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও

মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনের মৌসুম চলছে। কৃষকরা কেউ মাঠ থেকে, আবার কেউ কেউ হাট-বাজারে আড়ৎ এ এসে মাঠের পেঁয়াজ বিক্রয় Read more

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কানো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। Read more

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ
ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

আইসিসি অ-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। আল ফাহাদের দারুণ বোলিংয়ে ভর করে দলটিকে ২৩৮ রানে অলআউট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন